• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

হত্যাসহ ১১ মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ২১: ৫৪
logo

Photo

দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল ও সাব্বির হত্যাসহ দুইটি হত্যা এবং শিক্ষার্থী আবু বকরকে হত্যাচেষ্টা মামলা, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজিসহ ১১ মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বার (৪২) কে গেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে কুমিল্লা আদালতে নেয়া হয়। আদালতের বিচারক আনিসকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

আনিসের বাড়ি উপজেলার রসুলপুর গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত নজরুল ইসলাম সরকারের ছেলে। আনিস রসূলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ ফেব্রæয়ারি উপজেলার রসুলপুর বাজারে মো. মামুন (৩৫) নামের এক অটো ভ্যানচালককে তাঁর বাড়িতে ২ টি সিমেন্টের বস্তা পৌঁছে দিতে বললে, অন্য জায়গায় ভাড়া থাকায় মামুন অপারগতা প্রকাশ করেন। এতে আনিস মেম্বার ভ্যানচালক মামুনকে বেধড়ক মারধর ও কুপিয়ে মারাত্মক জখম করেন। এই ঘটনায় মামুনের স্ত্রী শারমিনের দায়ের করা মামলায় তাঁকে সোমবার গ্রেপ্তার করা হয়। একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত আবু বকর হত্যাচেষ্টা মামলায়ও আসামি দেখিয়ে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আনিস মেম্বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল ও সাব্বির হত্যা মামলাসহ ৯ টি মামলায় জামিনে আছেন।

মামলা তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ভবতোষ কান্তি দে বলেন, আবুল হোসেন একজন অটো ভ্যান গাড়ির চালক। আনিস মেম্বার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও নেশাগ্রস্ত এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর লোক। আনিস মেম্বার ও তাঁর লোকজনকে এলাকার লোকজন কোন কিছু বলার সাহস পায় না।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আনিস মেম্বার একজন সন্ত্রাসী প্রকৃতির চাঁদাবাজ ও নেশাগ্রস্ত ব্যক্তি, তাঁর বিরুদ্ধে হত্যাসহ ১০টি নিয়মিত মামলা রয়েছে। তাঁর সাথে আবুবকর হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামীসহ সে ১১টি মামলার আসামী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে