• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

মাটি কাটার সুযোগ করে দিতে দেবীদ্বারে ব্যবসায়ী-শ্রমিকদের বিক্ষোভ

এবিএম আতিকুর রহমান বাশার
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ২১: ২৮
logo

Photo

বৈধ উপায়ে মাটিকাটা ও ব্যবসা করার সুযোগ তৈরির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান ও কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে ট্রাক্টর পরিবহন শ্রমিকেরা। ফলে লোকজনকে ভোগান্তিত পড়তে হয়। আজ রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারক লিপি প্রদান করেন তাঁরা।

পরে বিক্ষোভকারীরা নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত সভা করে কর্মসূচির সমাপ্ত করেন। মাটি ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল খালেক বলেন, গোমতী নদীর মাটি কাটা বন্ধ করে দেওয়ায় ২০ হাজার শ্রমিক, রাজমিস্ত্রি ও যোগালী শমিকেরা বেকার হয়ে পড়েছে। আমাদের দুই শতাধিক ট্রাক্টর, ড্রেজার, ভেকু বন্ধ হয়ে গেছে। উপজেলার ২৩ টি ইটভাটা প্রায় বন্ধের পথে। আবাসন নির্মাণ, বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের উদ্যোগে ভবন নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়নসহ নানা উন্নয়নে বাধাগ্রস্ত হয়ে পড়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় কুমিল্লা- ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ করা হুঁশিয়ারি দিয়ে বলেন, গোমতী নদী থেকে আজকের পর থেকে কেউ যেন এক কোদাল মাটিও কাটতে না পারে, সেটা স্থানীয় পুলিশ প্রশাসন নিশ্চিত করতে হবে। এ হুঁশিয়ারিতে গোমতী চরের মাটি নির্ভররা বিক্ষুব্ধ ও হতাশ হয়ে উঠেন।

অবৈধভাবে মাটি কাটার ফলে গোমতী নদীর পরিবেশ বিপর্যয়, বেড়িবাঁধ ও রাস্তাঘাটের ক্ষতি, আবাদি জমির উর্বরতা বিনষ্ট, ট্রাক্টরের চাকার ধুলাবালিতে বাসা-বাড়ি আক্রান্ত, শিশু, বৃদ্ধসহ নানা রোগবালাইতে আক্রান্ত, অবৈধ ইটভািটার ধোঁয়ায় পরিবেশ নষ্ট, ফসল, ফল ফলাদির ব্যাপক ক্ষতির কারণে দীর্ঘদিন ধরে গোমতী নদীর চর ও ফসলি জমির মাটি কাটা, অভৈধ ইটভাটা বন্ধের দাবি ছিল স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের।

এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, আমি অফিসে ছিলাম না। স্মারকলিপি সম্পর্কে না দেখে কিছু বলতে পারব না।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বৌদ্ধ ভিক্ষুদের শান্তি-সম্প্রীতির পদযাত্রা

২

পুড়ে ছাই স্বামীহারা নারীর শেষ আশ্রয়

৩

চৌদ্দগ্রামে অভিযানে ৫ লক্ষাধিক টাকা অর্থদণ্ড

৪

মাটি কাটার সুযোগ করে দিতে দেবীদ্বারে ব্যবসায়ী-শ্রমিকদের বিক্ষোভ

৫

চৌদ্দগ্রামে ইটভাটার পেটে কানাইল নদীর পাড় ও ফসলি জমির মাটি

সম্পর্কিত

বৌদ্ধ ভিক্ষুদের শান্তি-সম্প্রীতির পদযাত্রা

বৌদ্ধ ভিক্ষুদের শান্তি-সম্প্রীতির পদযাত্রা

৭ ঘণ্টা আগে