• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

রান্নার গ্যাস সংকটে গৃহিণীরা স্বামী- সন্তানদের নিয়ে বিক্ষোভ: গ্যাস অফিস ২ ঘণ্টা অবরোধ

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৫: ৪৬
logo

Photo

কুমিল্লার দেবীদ্বারে রান্নার গ্যাস সংকটে অতিষ্ঠ গৃহিণীরা স্বামী-সন্তানদের নিয়ে সড়কে নামেন। আজ রোববার সকাল ১১টায় দীর্ঘদিন যাবত গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ জনতা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দেবীদ্বার শাখা কার্যালয় ঘেরাও করে প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন। এসময় তারা নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্মুসাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, জামায়াত নেতা ও দেবীদ্বার নতুন বাজার কমিটির সাধারন সম্পাদক মো. তমিজ উদ্দিনসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল। তারা দেবীদ্বার শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান এবং পরে কুমিল্লা জেনারেল ম্যানেজার মুর্তুজা রহমান খানের সঙ্গে মোবাইলে কথা বলেন।

এসময় জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও টেলিফোনে কথা বলে বিষয়টি উপদেষ্টার সঙ্গে আলোচনা করে বিকেলে জানাবেন বলে আশ্বাস দেন। আশ্বাস পাওয়ায় আন্দোলনকারীরা সাময়িকভাবে অবরোধ তুলে নিলেও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত দেবীদ্বারের ২টি সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রেখে বাসাবাড়িতে গ্যাসচাপ স্বাভাবিক না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

গৃহিণী আমেনা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্যাস না থাকায় স্বামী- সন্তানদের সকালের নান্তা পর্যন্ত রান্না করতে পারি না। দুপুর-রাতেও একই অবস্থা। কখনো হোটেলের খাবার, কখনো শুকনা খাবার খেয়ে দিন কাটাতে হচ্ছে।”

দেবীদ্বার শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “সিএনজি পাম্পে গ্যাস সরবরাহের কারণে বাসাবাড়ির গ্যাসচাপ কমে যায়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জেনারেল ম্যানেজার মুর্তুজা রহমান খান জানান, “গ্যাস সংকট নিরসনে সিএনজি পাম্পের জন্য পৃথক লাইন প্রয়োজন, যা টেন্ডার প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়। আজই তিন সদস্যের একটি প্রতিনিধি দল দেবীদ্বারে পাঠানো হচ্ছে, তাদের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

২

১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৪

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৫

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

সম্পর্কিত

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

৬ মিনিট আগে
১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

১৯ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

১৫ ঘণ্টা আগে

১৭ ঘণ্টা আগে