দেবীদ্বারে অটোরিকশা চালক হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২০: ২৯
Thumbnail image

দেবীদ্বারে অটোরিকশাসহ চালক আলাউদ্দিন (৩৩) নিখোঁজের ১২দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে দেবীদ্বার থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ১ জানুয়ারি সন্ধ্যা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হয় আলাউদ্দিন। নিখোঁজের ১২ দিনপর পার্শ্ববর্তী বাঙ্গরা বাজার থানাধীন এলাকা থেকে পুলিশ নিহতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে দেবীদ্বার থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটন কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির ব্যবহার করে পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের জলফু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৩৩), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ মহসিন (৩৫) ও কুমিল্লার অশোকতলার মাসুদ মিয়ার ছেলে আরিফ হোসেন (৪১)।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আসামিদের চট্টগ্রামের বাকুলি ও কুমিল্লার টমছমব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দিনের অটোরিকশাটি ছিনিয়ে নিতেই এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত