দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজে বিদায় ও দোয়া

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

দেবীদ্বার উপজেলার দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত বিদায়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার কলেজ মিলনায়তনে আলোচনা সভা শেষে পরীক্ষা সামগ্রী উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেল মিয়ার সভাপতিত্বে প্রভাষক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের ইংরেজি প্রভাষক রাশিদুল মনির, আশিকুর রহমান , কাজী আনিসুর রহমান, আবদুল্লাহ আল মানুন, কাজী মহিউদ্দিন হাসান, কাউছার আজাদ প্রমুখ। এর আগে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাফিন জাহিদের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জান্নাতুল ফেরদৌসী

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামাল সরকার, খলিল সরকার, ডা. ছিদ্দিকুর রহমান, মনির নিজামী, মো. সিয়াম আহমেদ, আউয়ার সরকার, মিটু মোল্লাসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত