দেবীদ্বার প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিন গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘদিন প্রবাসে পলাতক থেকে বাড়ির উদ্দেশে বিমানবন্দরে নেমেই গ্রেপ্তার হন তিনি। আজ রোববার সকালে আরব আমিরাত থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর বিমানবন্দর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেন। বাছিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
বাছির উদ্দিন (৪০) দেবীদ্বার পৌরএলাকার চাঁপানগর গ্রামের মো. আবুল হোসেন মোল্লার ছেলে। তিনি দেবীদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ড কমিশনার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা, ছাব্বির হত্যা ও আবু বক্কর হত্যা চেষ্টা মামলার এজহারনামীয় আসামি তিনি।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছতলায় গুলি করে এবং কুপিয়ে পিটিয়ে আব্দুর রহমান রুবেলকে হত্যা এবং কলেজ রোডে কুপিয়ে পিটিয়ে স্কুল ছাত্র সাব্বিরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজহারভুক্ত আসামি তিনি।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বাছির রুবেল হত্যা, সাব্বির হত্যা এবং আবুবকর হত্যাচেষ্টা মামলার আসামি। তাকে বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেন।