• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

সড়ক বন্ধ করে পশুর হাটে দুর্ভোগ

এবিএম আতিকুর রহমান বাশার
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১২: ৩৮
logo

সড়ক বন্ধ করে পশুর হাটে দুর্ভোগ

এবিএম আতিকুর রহমান বাশার

প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১২: ৩৮
Photo

কুমিল্লার দেবীদ্বারে সড়ক বন্ধ করে সড়কের ওপরেই বসেছে কোরবানির পশুর হাট। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে উপজেলার পৌরসভার পোনরা বাজারের এমন ঘটনায় বিপাকে পড়েন সড়কে চলাচলকারী যাত্রীরা। গতকাল বুধবার সকাল থেকে গরু-ছাগল নিয়ে সড়কের ওপর কেনাবেচা শুরু করায় এ সড়ক দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে দেবীদ্বার হয়ে চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক এটি।

এই সড়কে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকার শত শত যানবাহন ও মালবাহী গাড়ী চলাচল করে। সড়ক বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় তাঁদের। এ সময় অনেকে অভিযোগ করে বলেন, সড়কের ওপর জায়গাটুকু খালি রাখলে যান চলাচলে কোনো সমস্যা হতো না, আমাদের এভাবে দুর্ভোগ পোহাতে হতো না।

যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চালক আলী হোসেন বলেন, ভিরাল্লা থেকে চান্দিনার যাত্রী নিয়ে এই সড়কে এসেছি, এখন দেখি পশুর হাটের কারণে সড়কটি বন্ধ। তাই এখন ৫ কিলোমিটার ঘুরে যেতে হবে আমার। মালবাহী পিকআপ চালক রমিজ মিয়ার তিনি বলেন, মালামাল নিয়ে দাউদকান্দি যাব, কুমিল্লা-সিলেট মহাসড়কের জাফরগঞ্জ ও কংশনগর বাজারে আর পশুর হাট বসেছে, তাই যানজট এড়াতে ভিরাল্লা-চান্দিনা সড়কে এসে এখানেও বিপাকে পড়তে হয়েছে।

পৌরসভার বাজার পরিদর্শক আলমগীর হোসেন বলেন, এই পোনরা কোরবানির গরু-ছাগলের বাজার ইজারা নিয়েছেন এরশাদ মিয়া। সড়ক বন্ধ করে বাজার পরিচালনা করা যায় কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, এইটা তো আর মহাসড়ক নয়, যারা এ সড়কে চলাচল করে তাঁরা ভিন্ন সড়কে চলাচল করবে। ঈদের বাজার যেহেতু তাই জনস্বার্থে তাদের সুযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, সড়ক বন্ধ করে বাজার পরিচালনা করার খবরটি পেয়েছি। প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে সেখানে ফোর্স পাঠিয়েছি।

এ বিষয়ে পৌর প্রশাসক ও দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম বলেন, সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনোভাবেই বাজার পরিচালনা করা যাবে না। বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

২

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

৩

১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৫

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

সম্পর্কিত

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

৫ ঘণ্টা আগে
কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

৬ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে