এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার

কুমিল্লার দেবীদ্বার উপজেলা যুবলীগ নেতা বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী মো. সেলিম সরকারকে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থযোগানদাতা অভিযোগে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। আজ শনিবার দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে।
মো. সেলিম সরকার (৫৫) দেবীদ্বার পৌরসভার দেবীদ্বার গ্রামের উত্তরপাড়া সরকার বাড়ির প্রয়াত আব্দুল মতিন সরকার (মতিন মেম্বার) এর ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ও সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের এর আস্থাভাজন ছিলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, মিটিং ও নাশকতা কর্মকান্ডে অর্থযোগানদাতা হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানায় গত বছরের ৩১ অক্টোবর বেলা সোয়া ২ টায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আতাপুর বাজার এলাকার মহসড়কের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১০-১৫ জন সক্রিয় সদস্য সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে। ওই মামলার অন্যতম অভিযুক্ত সেলিম সরকার।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সরকার বিরোধী বিভিন্ন মিছিল ও নানা অপরাধ সংগঠনের সাথে সেলিম সরকারের সম্প্রিক্ততা থাকার প্রমান ভিডিও ফুটেজে ও তদন্তে পাওয়া গেছে। তাঁকে কোর্টে চালান করা হয়েছে।