ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ‘শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে দেবীদ্বারে বিএনপি, জামায়াত, এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরের স্বাধীনতা স্তম্ভের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামায়েত নেতা তমিজ উদ্দিন, ছাত্রদল নেতা মাহমুদুল হাসান তানিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়ামুর রহমান, এনসিপি নেতা ইয়াছির আরাফাত প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ‘শরিফ ওসমান বিন হাদিকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত বিচারই নয়, মূলোৎপাটন করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত