দেবীদ্বারে নাশকতার মামলায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

দেবীদ্বার প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭: ১৭
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে নাশকতার মামলায় মো. এমদাদুল হক (৪৪) ও নাজমুল হাসান (২৫) নামের দুই স্বেচ্ছাসেবক লীগকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাঁদের কুমিল্লার আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তাঁরা হলেন মো এমদাদুল হক । তিনি দেবীদ্বার উপজেলার সুবিল গ্রামের প্রয়াত আব্দুল হাকিম মিয়ার ছেলে। তিনি সুবিল ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের আহবায়ক। অপরজন নাজমুল হাসান । তিনি দেবীদ্বার পৌরসভার ইকরা নগরের মো. জালাল মিয়ার ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

উল্লেখ্য গত ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে নাশকতা চেষ্টা করে। ওই ঘটনায় দেবীদ্বার থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার পূর্বের আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে জড়িত থাকায় তাঁদের গ্রেপ্তার হয়েছে বলে জানান পুলিশ।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্চাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত