কুমিল্লা-৪ দেবীদ্বার

হাসনাত ভোট দিলেন তাঁর নিজ ভোট কেন্দ্রে

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আবদুল্লাহ ভোট দিলেন তাঁর নিজ ভোট কেন্দ্রে।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টায় দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের নিজ গ্রাম গোপালনগন উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি । এ সময় তাঁর সাথে ছিলেন প্রধান নির্বাচনী এজেন্ট কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারী মো. সাইফুল ইসলাম সহিদ।

উল্লেখ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ভোট দিয়েছেন তাঁর নিজ ইউনিয়ন এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ পূর্বপাড়া উটখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত