দেবীদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারের ভূষণা এলাকার সরকার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
অগ্নিকাণ্ডে আফাজ উদ্দিন সরকারের ছেলে ফারুক সরকারের দুটি ঘর সম্পূর্ণ এবং মফিজ উদ্দিন সরকারের ছেলে আল আমিনের একটি ঘর আংশিক ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে তাদের ঘরের সমস্ত মালামালসহ প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে আটটায় মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস টিম পৌঁছানোর পূর্বেই স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিস টিম লিডার আমজাদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে দুই পরিবারের প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করেন।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, শুকনো খাবার দেন এবং আবাসন নির্মাণে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।