বাল্যবিয়ে ও যৌন হয়রানি ভয়াবহ সামাজিক ব্যাধি

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

বাল্যবিয়ে ও যৌন হয়রানি সমাজের জন্য একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। গত বুধবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপিজেলার ৪নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের উন্মুক্ত এক গ্রামীণ পরিবেশে ‘নিজেরা করি সংস্থা’র আয়োজনে ‘বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গণসচেতনামূলক আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে আইন বাস্তবায়নের পাশাপাশি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। একই সঙ্গে যৌন হয়রানীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভূমিহীন সংগঠনের নেতা লিল মিয়ার সভাপতিত্বে এবং ‘নিজেরা করি সংস্থা’ কুমিল্লা জেলা সংগঠক আব্দুল জব্বারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি হান্নান মূন্সী, নিজেরা করি সংস্থা বিভাগীয় সংগঠক খায়রুল ইসলাম, বিভাগীয় প্রশিক্ষক সবিতা রানী তালুকগার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ভূমিহীন সংগঠনের নেত্রী নাজমা বেগম প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত