• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

কুমিল্লা-৪ (দেবীদ্বার)

বিএনপির বিকল্প চিন্তায় গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১: ৩৭
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১১: ৩৯
logo

বিএনপির বিকল্প চিন্তায় গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১১: ৩৭
Photo

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী। তার মনোনয়ন নির্বাচন কমিশন কর্তৃক বাতিল এবং হাইকোর্টে রিট খারিজ হওয়ায় এই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকছে না। ফলে গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী জসিম উদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১০ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

অপরদিকে বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পাবেন। আগামী সোমবার চেম্বার জজ আদালতে শুনানি হবে তাঁর। আপিলে যদিও তিনি প্রার্থিতা ফিরে পান, প্রচারণায় অন্তত পাঁচদিন পিছিয়ে যাবেন তিনি। মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থকেরা ইতোমধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী পক্ষে প্রচারণা শুরু করেছেন। প্রার্থী নিজেও মাঠে সরব রয়েছেন।

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা-৪ আসনে জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।

গত বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নুর বলেন, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন যেহেতু বাতিল হয়েছে, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনই বিএনপি জোটের প্রার্থী হবেন, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, এই আসনে হাসনাত আবদুল্লাহসহ মোট পাঁচ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

২

সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

৩

যৌন হয়রানির অভিযোগে অটোচালককে ‘নাকে খত’

৪

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৫

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

৫ ঘণ্টা আগে
সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

৬ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে