• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

কুমিল্লা-৪ দেবীদ্বার

হাসনাতকে ‘আধা’ সমর্থন খেলাফত মজলিসের প্রার্থীর

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১১: ৪২
logo

Photo

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মোড় এসেছে। খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতী মুজিবুর রহমান ফরাজী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

গত রোববার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামে অনুষ্ঠিত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিদ্ধান্তের অংশ হিসেবেই হাসনাত আব্দুল্লাহকে সমর্থনের কথা জানান।

ঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা খেলাফত মজলিসের এই প্রার্থী বলেন, আমি ইউছুফপুরে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর উঠান বৈঠকে উপস্থিত হয়ে তাঁকে সমর্থন জানিয়েছি এবং নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি এবং তাঁর পক্ষে ভোট চেয়েছি।

তবে তিনি পুরোপুরি সমর্থন দেননি বলেও জানান। এ বিষয়ে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি আপাতত অর্ধেক সমর্থন দিয়েছি। পরিস্থিতির পরিবর্তন হলে নিজের প্রার্থিতা বহাল রাখা কিংবা অন্য কাউকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে। নির্বাচন করার ইচ্ছা থেকেই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করিনি। সময় ও পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিসের আরেক প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেনও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত ২০ জানুয়ারি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনটি জাতীয় সংসদের ২৫২ নম্বর আসন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

২

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

৩

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

৪

দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

৫

ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সম্পর্কিত

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

৫ ঘণ্টা আগে
কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

৯ ঘণ্টা আগে
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

১০ ঘণ্টা আগে