সংবাদ সম্মেলনে দাবি

হাসনাতের সমর্থকদের বিরুদ্ধে ব্যানার খুলে ফেলার অভিযোগ

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপির ১১-দলীয় জোটের প্রার্থী মো. আবুল হাসানাত ওরফে হাসনাত আবদুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনী ব্যানার খুলে ফেলার অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ । একই সঙ্গে পরিষদের কর্মীদের পরিকল্পিতভাবে হয়রানির অভিযোগও আনা হয়।

গত বুধবার রাত ৯টা ৩০ মিনিটে দেবীদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়ন নির্বাচন কার্যালয়ে পরিষদের প্রার্থী জসীম উদ্দিনের পক্ষে তাঁর সমর্থকেরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাঈদ সাইফুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন গণঅধিকার পরিষদ থেকে নির্বাচন করছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনী কার্যক্রম পরিচালনার সময় তাঁরা হাসনাত আবদুল্লাহর সমর্থকদের দ্বারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। গত মঙ্গলবার এলাহাবাদ থেকে জাফরগঞ্জ সড়কের পাঁচটি ব্যানার খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রার্থী জসীম উদ্দিনের নিজ গ্রাম এলাহাবাদ। এই গ্রামের এলাহাবাদ উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশে ট্রাক প্রতীকের একটি ব্যানার টানানো ছিল। এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর সমর্থকেরা ওই ব্যানার খুলে ফেলে সেখানে শাপলা প্রতীকের একটি বিলবোর্ড স্থাপন করেছেন। আমাদের প্রচার মাইকযুক্ত গাড়ি আসার পথে ব্যানার খুলে ফেলা হয়। প্রতিবাদ করলে হুমকি দিয়ে সরে যেতে বলা হয়। শুধু তা-ই নয়, এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত