• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব: মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১৮
logo

Photo

‘ক্ষমতায় যদি বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন-আমি কিন্তু আপনাদের ছাড়ব না। ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব।’ আজ মঙ্গলবার ঋণখেলাপির কারণে প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) থেকে মনোনয়ন পেয়েছিলেন। ওই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বর্তমানে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন। তাঁর সমর্থনেই সোমবার রাতে উপজেলার বাকসার গ্রামে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে এমন মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

ভাইরাল হওয়া ৫৩ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি কথাটা পরিষ্কারভাবে বলছি, আপনারা মনে করবেন না ভয় দেখাচ্ছি। কথা আপনারা রেকর্ড করে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। আমাকে যেন অপমানিত না হতে হয়। তাহলে অপমানের শোধ আমি ওভাবেই নিমু। ১২ তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।’

এ বিষয়ে জানতে মঞ্জুরুল আহসান মুন্সীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সীর সঙ্গে কথা হলে তিনি জানান, আমি অসুস্থ। ভিডিওটি সম্পর্কে অবগত নই।

ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা আওয়াল খান বলেন, কথাটি তিনি এভাবে বলেননি। তিনি এলাকার মানুষকে তাঁর সম্মান রক্ষার অনুরোধ করেছিলেন।

ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কথা আমার কানে আসেনি।

এ বিষয়ে জানতে দেবীদ্বারের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের মুঠোফোন কল করা হলে তিনি সংযোগটি কেটে দেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঘর-বাড়ি সব পোড়াইয়া ছারখার করে দিব: মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্য ভাইরাল

২

প্রচার প্রচারণা শেষ, লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার

৩

কুমিল্লা মর্ডাণ হাইস্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক স্বর্গীয় জয় গোবিন্দ দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

৪

লিভ টু আপিল খারিজ, নির্বাচনে বাধা কাটল কাইয়ুম-কায়কোবাদ-রফিকুলের

৫

গণভোট ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের মতবিনিময়

সম্পর্কিত

প্রচার প্রচারণা শেষ, লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার

প্রচার প্রচারণা শেষ, লড়াই হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার

১২ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে