দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে ব্রিজে উঠতে গিয়ে চামড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত ও আরো দুজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চামড়া বোঝাই ট্রাকটি ঢাকাগামী ছিল।

নিহত ট্রাকচালক সোহেলের বাড়ি গাজীপুর, আহত হেলপার মনিনের বাড়ি সিরাজগঞ্জ এবং আরেকজনের নাম জানা যাইনি। তবে আহতরা সামান্য আঘাত প্রাপ্ত হন।

দুর্ঘটনার সংবাদ পেয়ে দেবীদ্বার থানার একদল পুলিশ ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধারকাজ চালান।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। রেকার দিয়ে ট্রাক ও ট্রাকের নিচে আটকে থাকা লাশ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, উপজেলার খলিলপুর বাজারের পূর্ব পাশের ব্রিজে উঠতে গিয়ে চামড়া বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত