• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২৩: ১২
logo

Photo

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে আব্দুল জলিল (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আহত হয়েছেন আরো তিনজন। আজ শুক্রবার দুপুর ১টার দিকে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জলিল দেবীদ্বার উপজেলার ৩ নম্বর সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে।

তিনি দুর্ঘটনাকবলিত সিএনজির একজন আরোহী ছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী ‘নিউ সুগন্ধা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দেবীদ্বারের জাফরগঞ্জে কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ময়নামতিগামী একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন।

আহত তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর বাসচালককে গণপিটুনি দিয়ে পুুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আহত সিএনজি চালক মো. ইসমাইল (২৬) জানান, কোম্পানীগঞ্জ থেকে তিনজন যাত্রী নিয়ে ময়নামতি যাওয়ার পথে একটি বাসের সঙ্গে তার সংঘর্ষ হয়। এ ঘটনায় তার মাথা ফেটে গেছে।

তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমেক হাসপাতালে রেফার করা হয়।

মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘নিহত বৃদ্ধ এবং সিএনজি চালকের পরিচয় পাওয়া গেলেও আহত অপর দু’জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

গণপিটুনিতে আহত বাস চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মুদি দোকানে ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রির দায়ে জরিমানা

২

লাকসামে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

৩

দেবীদ্বারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

৪

বাসচাপায় ৫ জন নিহতের ঘটনায় মামলা, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

৫

পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিল শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

সম্পর্কিত

মুদি দোকানে ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রির দায়ে জরিমানা

মুদি দোকানে ২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রির দায়ে জরিমানা

৩ ঘণ্টা আগে