• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থী-অভিভাবকদের দৃঢ় অঙ্গীকার

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২: ৪২
logo

Photo

বাল্যবিয়ে, যৌতুক ও মাদক-এই তিনটি সামাজিকব্যাধি থেকে মুক্ত সমাজ গড়তে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম। তিনি স্পষ্ট উচ্চারণে বলেন, উপযুক্ত বয়স ও শিক্ষা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কিশোরীদের আর কোনোভাবেই বিয়ের পিঁড়িতে বসানো যাবে না।

গতকাল মঙ্গলবার দুপুরে দেবীদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত ‘নবীন বরণ ও ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপস্থিত ১৮০০ শিক্ষার্থী ও উপস্থিত অভিভাবকদের বাল্যবিয়ে প্রতিরোধে সচেতন ও অঙ্গীকারবদ্ধ করেন।

প্রধান অতিথি রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, বৃত্তি প্রদানসহ নানা যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। অর্থনৈতিক সংকট যেন কোনো শিক্ষার্থীর স্বপ্নের পথে বাধা না হয়, সেজন্য রাষ্ট্র নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি বখাটেদের উৎপাত রোধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সচেতন নজরদারি ও সহযোগিতায় প্রতিটি শিক্ষার্থীকে ভবিষ্যতে রাষ্ট্রের উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।’

DEBIDWAR (COMILLA) PIC_- BAILLO BEA PROTIRODHE SOPOTH-27.01.2026 (4)

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহীন আলম ও সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন, এস.এ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলী ইমাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রাশেদা আক্তার এবং ভিড়াল্লা এসকে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহিম ভূঁইয়া, দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন।

আলোচনায় আরও অংশ নেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, অভিভাবক প্রতিনিধি মো. মনিরুল ইসলাম, শিক্ষার্থী খাদিজাতুর কোবরা ও তিলোত্তমা দাশ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

২

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

৩

মনোহরগঞ্জে ফাগুনেও দেখা মিলছে না শিমুলের

৪

তিতাসে খাল উদ্ধারে উপজেলা পরিষদের যৌথ সভা

৫

সাংবাদিকদের বিভাজনের অন্যতম কারণ প্রেসক্লাব

সম্পর্কিত

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

১০ ঘণ্টা আগে
কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

১১ ঘণ্টা আগে
মনোহরগঞ্জে ফাগুনেও দেখা মিলছে না শিমুলের

মনোহরগঞ্জে ফাগুনেও দেখা মিলছে না শিমুলের

১২ ঘণ্টা আগে