• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে

আবুবকর হত্যার চেষ্টা মামলায় আ.লীগ নেতা মনির গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৫: ২৯
logo

Photo

কুমিল্লার দেবীদ্বারে গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে তাকে গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামী দেখিয়ে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

আটক মো. মনিরুল ইসলাম(৫২) দেবীদ্বার পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মৃত: জয়নাল আবেদীনের ছেলে এবং দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও দেবীদ্বার বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে গত ২০২৪ সালের ১১ আগস্ট কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি আ.লীগ নেতা মো. মনিরুল ইসলাম। আহত আবু বকর এখনো বাকপ্রতিবন্দী হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে মনিরুল ইসলামকে তার নিজ থেকে গ্রেপ্তার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু বকরকে হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

২

সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

৩

যৌন হয়রানির অভিযোগে অটোচালককে ‘নাকে খত’

৪

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৫

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব হলেন ওল্ড ভিক্টোরিয়ান্স মো. মামুনুর রশীদ ভূঞা

৬ ঘণ্টা আগে
সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

সড়ক সংস্কারের দাবিতে দাউদকান্দির গৌরিপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা

৭ ঘণ্টা আগে

১ দিন আগে