দেবীদ্বারে ৩ ও ৫ বছরের ২ শিশু ধর্ষিত

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দেবীদ্বারে পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক দুই কিশোর মো. সিফাত (১৪) ও জাহিদুল ইসলাম সিহাবকে (১৬) কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ। এর আগে ওই ঘটনায় পুলিশ গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশু ধর্ষণের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্বজনরা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামে বাড়ির উঠানে শিশুরা খেলা করছিল। এসময় প্রতিবেশীর ছেলে মো. সিফাত(১৪) ভিক্টিম শিশুটিকে (৫) উঠিয়ে নিয়ে তার নিজ কক্ষে ধর্ষণ করে। এসময় ভিক্টিমের ছোট বোন(৪) বিষয়টি পর্যবেক্ষণ করলেও সিফাত এ ঘটনা কাউকে না জানাতে তাদের নিষেধ করায় বিষটি চাপা থাকে।

এদিকে প্রায় ৩-৪ দিন শিশুটি খাওয়া- নাওয়া ছেড়ে দিয়ে একেবারে নিশ্চুপ থাকায় মা-বাবার জিজ্ঞাসাবাদে তার ছোট বোন বিষয়টি তার বাবা-মাকে জানায়। ঘটনা শোনার পরই ওই শিশুটিকে কুমেক হাসপাতালে ভর্তি ও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. সিফাত অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অপর ঘটনায় মামলার বিবরণী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম সিহাব (১৬) প্রতিবেশী ৩ বছর বয়সী এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করায় এবং ওই ঘটনায় ভিক্টিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আটক সিহাব দশম শ্রেণির শিক্ষার্থী।

এ ব্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত