• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে সেনা অভিযানে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১: ০৭
logo

Photo

দেবীদ্বারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২৮ পিস ইয়াবা, নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ নারীসহ ৫ জন চিহ্নিত মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেবীদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাসুদের নেতৃত্বে একদল সেনা সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের সাহেব আলী মেম্বারের বাড়ির ইসমাইল হোসেনের ছেলে বিল্লাল হোসেন বিল্লু (৩৫) ও তাঁর ছোট ভাই মো. জালাল উদ্দিন পিন্টু (২৮), একই গ্রামের মো. মহসীন মিয়া (৫২), তার স্ত্রী আমেনা আক্তার (৪৫) এবং ওয়াহেদপুর গ্রামের মো. পাভেল মিয়া (২৩)।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মতিন জানান, সেনা অভিযানে মহসীনের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার ৭০০ টাকা, বিল্লুর কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল, জালালের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, আমেনা আক্তারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং পাভেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদককারবারি। তাঁদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি ছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ দখলসহ নানা অভিযোগ রয়েছে। জব্দকৃত মালামালের সিজার তালিকা প্রস্তুত করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

১১ ঘণ্টা আগে

১২ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

১২ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

১২ ঘণ্টা আগে