এবিএম আতিকুর রহমান বাশার

দেবীদ্বারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকালে সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ‘সঠিক নিয়মে হাত ধুই, সুস্থ ও নিরাপদ থাকি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন দিবসটি পালন করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, অভিভাবক, সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের উপস্থিতিতে ওই হাত ধোয়া কার্যক্রম এবং দিবসটির গুরত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী অর্জুন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমান্যান মো. সাইফুল ইসলাম সহিদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা সুস্থ জীবনের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু খাবারের আগে পড়ে এবং টয়লেট ব্যবহারের পর সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললেই ডায়রিয়া, জন্ডিস ও টাইফয়েডের মতো অনেক মারাত্মক পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে কোমলমতি শিশুদের মাঝে এই সচেতনতা তৈরি করা জরুরি।