• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

ওমান থেকে বিয়ে খেতে দেবীদ্বারের পল্লীতে এলেন ব্যবসায়ী ইব্রাহিম

এবিএম আতিকুর রহমান বাশার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৪১
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৫২
logo

ওমান থেকে বিয়ে খেতে দেবীদ্বারের পল্লীতে এলেন ব্যবসায়ী ইব্রাহিম

এবিএম আতিকুর রহমান বাশার

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭: ৪১
Photo

কুমিল্লার দেবীদ্বারে প্রবাসী বন্ধুত্ব ও আন্তরিকতার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী। দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার ও বন্ধু ওমান প্রবাসী মো. মোশাররফ হোসেনের মেয়ের বিয়েতে অংশ নিতে তিনি হেলিকপ্টারযোগে দেবীদ্বারে এসে উপস্থিত হন।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে একটি হেলিকপ্টার নিয়ে দেবীদ্বার উপজেলার চরবাকর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন ইব্রাহিম। এ সময় স্থানীয় মানুষ ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাঁকে বরণ করে নেন। ইব্রাহিমের আগমন নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জানা যায়, চরবাকর গ্রামের বাসিন্দা ও ওমানের রাজধানী মাসকাট শহরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন ওমানের ‘আল মোতাফেল কনস্ট্রাকশন ফার্ম’-এর একজন পার্টনার। প্রতিষ্ঠানটির প্রধান ব্যবসায়িক সহযোগী হিসেবেই ওমানের খ্যাতনামা ব্যবসায়ী ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী দীর্ঘদিন ধরে তার সঙ্গে যুক্ত রয়েছেন।

মো. মোশাররফ হোসেন বলেন, তাঁর বড় মেয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার মোসাম্মৎ মাহমুদা আক্তারের সঙ্গে ভোলা জেলার লালমোহন এলাকার ‘বাহারুল খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী বাহালুল খানের ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার মো. রাইজুল খান লিখনের বিবাহ সম্পন্ন হয়। বর-কনে দু’জনই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। এই পারিবারিক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী আমন্ত্রণ গ্রহণ করেন।

তিনি আরও জানান, গত ২০ জানুয়ারি বাংলাদেশে এসে অতিথি ওমানী ব্যবসায়ী দেশের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যতে বাংলাদেশের গার্মেন্টস খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

সংবর্ধনার বিষয়ে মোশাররফ হোসেন বলেন, ‘প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখছেন। প্রবাসী ও বিদেশি কফিলদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আমার গ্রাম চরবাকরের প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ প্রবাসে রয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে এ গ্রামের পাঁচ শতাধিক মানুষ কর্মরত।’

হেলিকপ্টার থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওমানের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম সায়িদ মোহাম্মদ সেলামী বলেন, ‘মো. মোশাররফ হোসেন আমার ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠ বন্ধু। তাঁর আমন্ত্রণে বাংলাদেশে এসেছি। বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি দেশ, এখানকার মানুষের আতিথেয়তায় আমি মুগ্ধ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস শিল্প বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। ভবিষ্যতে এ খাতে ব্যবসায়িকভাবে যুক্ত হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’

এছাড়া তিনি জানান, ওমানে প্রায় ৮০ হাজার বাংলাদেশি প্রবাসী বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করছেন এবং বাংলাদেশ থেকে রপ্তানিকৃত টুপির ওমানের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

২

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

৩

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

৪

দেবীদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

৫

ব্রাহ্মণপাড়ায় সাপে কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সম্পর্কিত

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

দেবীদ্বার উপজেলা বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই নিয়ে মতবিনিময়

৫ ঘণ্টা আগে
কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা এনসিপির আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব সামাদ

৯ ঘণ্টা আগে
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

১০ ঘণ্টা আগে