• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম গ্রেপ্তার

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬: ০৪
logo

Photo

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবু বকরকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা মো. সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামীলীগ নেতা মো. সফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃত আ.লীগ নেতা মো. সফিকুল ইসলাম(৬৬), উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের মৃত: ফজলুর রহমানের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেবীদ্বার নিউ মার্কেট কলেজ রোড এলাকায় স্কুলছাত্র আবু বকর (১৬)’কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। ওই ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ধামতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. সফিকুল ইসলাম(৬৬)কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সফিকুল ইসলামকে মঙ্গলবার দুপুরে কুমিল্লা ৪ নম্বর আমলি আদালতে হাজির করা হলে আদালতের সিনিয়র বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ওই ঘটনায় আহত শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ মোট ৭৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মো. সফিকুল ইসলাম ওই মামলার এজহারভূক্ত আসামী না হলেও তিনি সন্দেহভাজন আসামি।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা তাকে আবু বকর হত্যা চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

২

জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৪

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৫

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সম্পর্কিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

৩৬ মিনিট আগে
জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

১৬ ঘণ্টা আগে