দেবীদ্বার প্রতিনিধি

‘ক্রীড়াই শক্তি, ত্রুীড়াই বল মাদক ছেড়ে খেলায় চল’-স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ধামতী বাবুর বাড়ি সংলগ্ন মাঠে টুর্নামেন্টের সীমারকান্দা টাইগার ক্লাব বনাম ইনসাফ সমাজ কল্যাণ সমিতি টিম প্রতিদ্বন্দ্বিতা করে।

খেলায় সভাপতিত্ব করেন মো. রহিম মাস্টার। প্রধান অতিথি ছিলেন ধামতী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মুজিবুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন মো. ইয়াসিন সরকার, নাজমুল মাস্টার, মো. হোসেন পুলিশ, আউয়াল হোসেন, বশির সরকার, মো. জামাল হোসেন মেম্বার প্রমুখ।

খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে সীমারকান্দা টাইগার ক্লাব টিমকে ২-৩ হারিয়ে ইনসাফ সমাজ কল্যাণ সমিতি টিম বিজয়ী হয়। ম্যাচটি পরিচালনা করেন রেফারি রাকিবুল ইসলাম ও দুই সহযোগী মো. জিহাদ, মো. সিয়াম। খেলায় ধারাভাষ্য প্রদান করেন সোহেল আহমেদ।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিদের পুরস্কার, রানার্সআপ ও চ্যাম্পিয়ন টিমকে পুরস্কার তুলে দেওয়া হয়।