লোডশেডিংয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন হাসনাত

এবিএম আতিকুর রহমান বাশার
Thumbnail image

সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক মো. আবুল হাসনাত ওরফে হাসনাত আব্দুল্লাহ তাঁর ইউনিয়নের খাইয়ার গ্রামসহ বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে মানুষের মাঝে মোমবাতি বিতরণ করেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় মোমবাতি বিতরণ করেন।

জানা গেছে, প্রায় দুইমাস আগে খাইয়ার গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমকে এক লক্ষ টাকা অনুদান দিতে গিয়ে লোডশেডিংয়ের পড়েন হাসনাত। এরপর প্রতিবাদ স্বরূপ দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করেন তিনি। এসময় তার সাথে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

হাসনাত বলেন, সারাদেশে ভয়াবহ বৈদ্যুতিক লোডশেডিং চলছে। কিন্তু সরকার তা স্বীকার করে না। সরকার কখনোই অভাব আছে, এটা স্বীকার করে না। তেল নাই, সারাদিন বিদ্যুৎ থাকে না এটা স্বীকার করে না। আমি সংসদে বলেছিলাম, তেল সংকট, বিদ্যুৎ সংকট এটা স্বীকার করুন।

এর আগে শুক্রবার বেলা আড়াইটায় হাসনাত আব্দুল্লাহ তার নিজ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বিশিষ্ট রাজনৈতিক, কুমিল্লার বিশিষ্ট আইনজীবী, সাবেক এমপি মরহুম এডভোকেট নুরুল ইসলাম খানের সহধর্মিণী নুরুন্নাহার খানমের (৮৬) জানাযায় অংশ নেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত