দেবীদ্বারে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ইউনিয়নের বাঙ্গুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি সাম মিয়া সামীমের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ আলম ও সদস্য সচিব আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন, দেবীদ্বার উপজেলা কৃষকদলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিক, পৌর যুবদলের সভাপতি মো. শাহ জামান মুন্সিসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তব্যে প্রধান অতিথি বলেন, আজ বিএনপি সরকার গঠন করেছে। সেই সরকার প্রধান আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান। আজ যদি ম্যাডাম এ দৃশ্য দেখে যেতেন খুব খুশি হতেন ও তাহার আত্মা শান্তি পেত। তিনি গণতন্ত্র এবং দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। বেগম জিয়ার অবদান আমরা কোনদিন ভুলব না।

দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত