• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন

নিজ বাড়িতে এসে জসিমের ট্রাক প্রতীককে ভোট দেওয়ার ঘোষণা দিলেন প্রার্থিতা হারানো মঞ্জুরুল আহসান মুন্সী

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ২৫
logo

Photo

ঋণ খেলাপির কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারছেন না। এই আসনে ধানের শীষের কোন প্রতীকও রইল না। এ অবস্থায় বিএনপির কোনো প্রার্থী না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে জোটের প্রার্থী হিসেবে সমর্থন জানিয়ে মাঠে নামার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।

গতকাল( ৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার গুনাইঘরে তাঁর নিজ বাসভবনের ‘শহীদ জিয়া অডিটরিয়াম’-এ দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানান এবং নেতাকর্মীদের ট্রাকের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান।

একই অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন বিএনপির অপর নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান লিটন। এর আগে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লাা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী তার সমর্থকদের নিয়ে জসিম উদ্দিনের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। আজ শুক্রবার বিএনপি গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস আব্দুল আউয়াল খান আনুষ্ঠানিকভাবে মাঠে নামার কথা রয়েছে।

মঞ্জুরুল আহসান মুন্সী তার বক্তব্যে বলেন, “যারা বিএনপিকে ভালোবাসে, আজ দেবীদ্বারবাসীর মন রাগে উতলে উঠেছে। তবে এই নির্বাচন শেষে খুব শিগগিরই আপনারা আপনাদের পছন্দের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারবেন। এখন সবাই একত্রিতভাবে আমাদের সমর্থিত প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করবেন। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলেই হবে না, মাঠে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যারা দলের সিদ্ধান্ত মানবেন না, ভবিষ্যতে তাদের বাধার মুখে পড়তে হবে।”

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিএনপি এখন গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন জানাচ্ছে। ফলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে এবার বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুলু পাঠান, সাংগঠনিক সম্পাদক সাহাজুদ্দিন সাজু চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন বলেন, “আপনাদের সমর্থন নিয়ে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিজয় নিশ্চিত করতে আমরা সবাই একসাথে কাজ করব। আমরা যেন এই আসনের বিজয়ের মালা আপনাকে (মঞ্জুরুল আহসান মুন্সী) পরিয়ে দিতে পারি,-এটাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৬ টি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

২

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

৩

মনোহরগঞ্জে ফাগুনেও দেখা মিলছে না শিমুলের

৪

তিতাসে খাল উদ্ধারে উপজেলা পরিষদের যৌথ সভা

৫

সাংবাদিকদের বিভাজনের অন্যতম কারণ প্রেসক্লাব

সম্পর্কিত

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

৯ ঘণ্টা আগে
কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

১০ ঘণ্টা আগে