• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

কুমিল্লায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর নদী থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২০: ৫২
logo

Photo

কুমিল্লার হোমনায় তিতাস নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ছাব্বিশ ঘণ্টা পর ইব্রাহিম খলিল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল রোববার বিকেল তিনটায় লাশটি উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাষানিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে মো. ইব্রাহিম শনিবার বেলা একটায় উপজেলার শ্রীপুর-কৃষ্ণপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া তিতাসের শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। খবর পেয়ে আত্মীয়স্বজন, সব বয়সী স্থানীয় লোকজন ও উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। এসময়  কচুরিপানায় ভরপুর নদীটিও পরিষ্কার করে ফেলা হয়। পরে চাঁদপুর নদী ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলামের নেতৃত্বে তিনজন ডুবুরি ওইদিন রাত আটটা পর্যন্ত নদীর তলদেশ পর্যন্ত খুঁজে ব্যর্থ হন। পরে গতকাল রোববার সকাল থেকে পুনরায় তিতাস নদীতে তাদের উদ্ধার অভিযান পরিচালনা করেন। অবশেষে বিকেল তিনটায় ডুবে যাওয়ার স্থান থেকে অন্তত ত্রিশ গজ দূরে লাশটি ভেসে উঠতে দেখেন ডুবুরিরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

চাঁদপুর নদী ফায়ার স্টেশন অফিসার মো. রকিবুল ইসলাম বলেন, 'আমরা শনিবার রাত আটটা পর্যন্ত নদীর তলদেশ পর্যন্ত খুঁজেও না পেয়ে আজ (গতকাল রোববার) সকাল থেকে পুনরায় তিতাস নদীর শাখায় উদ্ধার অভিযান পরিচালনা করি। এরমধ্যে বেলা তিনটার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে অন্তত ত্রিশ গজ দূরে লাশটি ভেসে ওঠে। পরে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।'
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন,  তিতাস নদীতে নিখোঁজ ব্যাক্তিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। পোস্ট মর্টেমের বিষয়টি পরিবারের ওপর নির্ভর করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযানে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। তারা নদীতে অনেক খোঁজাখুঁজির নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে আমার নজরদারি ছিল।
Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৭ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৯ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৯ ঘণ্টা আগে