• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

হোমনায় সতীনের ছেলেকে ছুরিকাঘাত

থানা হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ

হোমনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৯
logo

থানা হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ

হোমনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৯
Photo

কুমিল্লার হোমনা থানা থেকে সতীনের ছেলেকে ছুরিকাঘাত করা এক নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় হামিদা বেগম প্রকাশ ববিতা (৩২) নামের ওই নারী আসামির লাশ উদ্ধার করা হয়। দুপুরে ম্যাজিস্ট্রেট এসে তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। হামিদা আক্তার ববিতা উপজেলার ঘনিয়ারচর গ্রামের প্রবাসী খলিল মিয়ার দ্বিতীয় স্ত্রী।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, সঙ্গে চার বছরের একটি ছেলে সন্তান থাকায় ববিতাকে রাতে নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল। সেখানে তাঁর সঙ্গে ওয়ারেন্টভুক্ত আরেক নারী আসামি ও নারী গ্রাম পুলিশ ছিলেন। ভোরে তাঁরা ওয়াশরুমে গেলে এই ফাঁকে ববিতা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদ তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, বুধবার সকালে ববিতা তাঁর সতীনের ১১ বছরের ছেলে সায়মনকে ছুরিকাঘাত করেন। এতে শিশুটির পেটে গুরুতর আঘাত লাগে এবং নাড়িভুঁড়ি বের হয়ে আসে। ছেলেকে বাঁচাতে মা কুহিনুর আক্তার ছুটে এলে তাঁকেও তিনি ছুরিকাঘাত করে আহত করেন। ঘটনার পর স্থানীয় লোকজন ববিতাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। স্বজনরা মা ও সন্তানকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত মা কুহিনুর আক্তার ও ছেলে সায়মনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরে বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশ ববিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহত শিশুর চাচা স্বপন মিয়া বাদী হয়ে রাতে হোমনা থানায় একটি মামলা দায়ের করেন।

হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল করিম বলেন, সতীন ও তাঁর ছেলেকে ছুরিকাঘাত কারার অভিযোগের মামলায় হামিদা বেগম প্রকাশ ববিতাকে গ্রেপ্তার করে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল। সেখানে ওয়ারেন্টভুক্ত একজন নারী আসামি ও তাঁদের পাহারায় একজন নারী গ্রাম পুলিশ ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ওয়ারেন্টভুক্ত নারী আসামি ও গ্রাম পুলিশ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে এই সময়ের মধ্যেই ববিতা গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লাকসাম জংশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

২

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক

৩

বরুড়ায় গনপিটুনিতে এক ব্যাক্তি নিহত

৪

কুমিল্লা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও খন্ডকালীন কর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর পাঁচ হাজার টাকার উপহার

৫

কুমিল্লা জেলা পরিষদে বিএনপির প্রথম প্রশাসক মোস্তাক মিয়া

সম্পর্কিত

লাকসাম জংশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

লাকসাম জংশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৭ ঘণ্টা আগে
নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক

৭ ঘণ্টা আগে
বরুড়ায় গনপিটুনিতে  এক ব্যাক্তি নিহত

বরুড়ায় গনপিটুনিতে এক ব্যাক্তি নিহত

১৪ ঘণ্টা আগে