হোমনায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার সরকারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে মনোয়ার সরকারের বাড়িতে তার নির্বাচনি অফিস হিসেবে ব্যবহৃত ঘরে আগুন দেয়। এলাকাবাসী ধারণা করছেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কেউ এ ঘটনা ঘটাতে পারে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. খালেদ সাইফুল্লাহ বলেন, একটি দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে একটি টেবিল পুড়েছে। ঘরটি মনোয়ার সরকারের নির্বাচনি কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে মনোয়ার সরকার এলাকায় আসছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত