• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

হোমনায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক গ্রেপ্তার

হোমনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১: ২০
logo

Photo

কুমিল্লার হোমনায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অবৈধ অস্ত্র মজুদের খবর পেয়ে হোমনা থানাকে অবহিত করে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ডুমুরিয়া গ্রামের জামাল মিয়ার বসতঘরের সামনে অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাঁরা হলেন- ডুমুরিয়া গ্রামের আলিফ (১৯), জসীম (২৮), রাকিব (১৯), ইয়ামিন (২০) ও মেহেদী (১৯)।

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জামাল মিয়ার বসতঘরের পাশে একটি গোয়াল ঘরে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, লোহার শাবল, লোহার পাইপ, চেইন হুইল ও একটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।

এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর সহযোগিতায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র জব্দ করা হয়েছে এবং আটক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

৯ ঘণ্টা আগে