• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

কলেজের পাঠদান ব্যাহত

রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে কিন্ডারগার্টেন!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১২: ১৫
logo

Photo

সকাল সাতটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত শিশু শিক্ষার্থীদের কোলাহল। চলে পাঠদান। এক্ষেত্রে ব্যবহার করা হয় কলেজের তিনতলা বিশিষ্ট একটি ভবন। এই ভবনেই পরিচালিত হয় ‘কলেজিয়েট কিন্ডারগার্টেন’। কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের একটি ভবন ব্যবহার করে বছরের পর বছর কিন্ডারগার্টেন চালানো হচ্ছে। এতে করে কলেজের অনার্স ও ডিগ্রি শাখার শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে সেখানে কিন্ডারগার্টেন চালাচ্ছে। এক্ষেত্রে তারা বছরের পর বছর কোনো ধরনের ভাড়া দিত না। কলেজ কর্তৃপক্ষের চাপে নামমাত্র বিদ্যুৎ বিল দিচ্ছে।

জানতে চাইলে কলেজের কিন্ডারগার্টেনের সঙ্গে সংশ্লিষ্ট রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শফিকুর ইসলাম গতকাল রোববার রাতে আমার শহরকে বলেন, এই কিন্ডারগার্টেনে ১৩০ জন শিক্ষার্থী আছে। এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. মইনুল হোসেন বলেন, গত ৩০ বছর ধরে এই কলেজে কিন্ডারগার্টেন চলছে। এত বছর কোনো অসুবিধা হয়নি। এখনও অসুবিধা নেই।

চলতি বছরের ৩০ জুন অধ্যক্ষ লোকমান হোসেন অবসরে যান। তবে তিনি ২০ জুন থেকে কলেজে ঢুকতে পারেননি। কলেজের কিন্ডারগার্টেনের বিরোধিতা করায় একটি মহল তাঁকে জনপ্রতিনিধির মাধ্যমে হয়রানি করে। বর্তমানে বিএনপি নেতাদের সঙ্গে তাল মিলিয়ে কিন্ডারগার্টেন পরিচালনা করা হচ্ছে।

কলেজের অন্তত পাঁচজন শিক্ষার্থী বলেন, কলেজের ভেতর কিন্ডারগার্টেন থাকবে কেন? আমার সেটি সরানোর দাবি জানাচ্ছি।

১৯৮৬ সালে প্রায় চার একর জায়গা নিয়ে এই কলেজ প্রতিষ্ঠা হয়। এই কলেজের ১৬ জন এমপিও শিক্ষক ও সাতজন খণ্ডকালীন শিক্ষক আছেন। এ কলেজে রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স আছে। আছে বিএ, বিএসএস ও বিবিএস। খণ্ডকালীন শিক্ষকদের চারজনকে ১০ হাজার টাকা করে ও তিনজনকে ১৫ হাজার টাকা করে মাসে দিতে হয়। কিন্ডারগার্টেন থেকে কলেজ কর্তৃপক্ষ প্রতিমাসে তিন হাজার টাকা করে পাচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

২

কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

৩

ফুটপাত দখলে নীরব প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ

৪

ব্রাহ্মণপাড়ায় ৬ জন গ্রেপ্তার, ১১ মাসের শিশু উদ্ধার

৫

শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সম্পর্কিত

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

৪ ঘণ্টা আগে
কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে