• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

হোমনার মেহেদী যেন আন্তর্জাতিক খেলার ধারাভাষ্যকার!

সাইফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১: ৪৩
logo

Photo

কুমিল্লার হোমনা উপজেলার এক তরুণ মেহেদী হাসান। আর্থিক সংকটের কারণে লেখাপড়া এগিয়ে নিতে না পারলেও ফুটবল খেলাকে ঘিরে তাঁর রয়েছে এক ভিন্ন ধরনের প্রতিভা। বিশ্বকাপ ফুটবলের ধারাভাষ্য শুনে শুনেই তিনি এমনভাবে খেলার ধারা বর্ণনা করেন, যা অনেকের কাছেই বিস্ময় জাগায়।

স্থানীয়দের ভাষ্য, মাঠে কোনো ফুটবল খেলা হলেই মেহেদী সেখানে উপস্থিত থাকেন। ছোটবেলা থেকেই খেলার প্রতি তাঁর গভীর আগ্রহ। বিশেষ করে বিশ্বকাপ ফুটবল দেখার সময় ধারাভাষ্যকারদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পরে নিজেও সেই ভঙ্গিতে খেলার বর্ণনা দেওয়ার চেষ্টা করেন।

মুখের কিছু জড়তা ও অন্যান্য অসুবিধার কারণে তাঁর কথা অনেক সময় পুরোপুরি স্পষ্ট না হলেও খেলার ধারাভাষ্যের ধরন এতটাই বাস্তবসম্মত যে শুনলে মনে হয় যেন আন্তর্জাতিক কোনো ম্যাচের ধারাভাষ্য চলছে। এ কারণেই বিভিন্ন স্থানীয় খেলায় দর্শকরা তাঁর ধারা বর্ণনা উপভোগ করেন এবং অনেক সময় তাঁকে আমন্ত্রণও জানান।

মেহেদী হাসান হোমনা উপজেলার শ্রীমদ্দী গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর ছোট ভাইয়ের নাম ইসহাক এবং এক বোন শ্রাবণী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে মেহেদী নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি বলে জানান।

সম্প্রতি কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার এলাকায় তাঁকে মানুষের কাছে আর্থিক সহায়তা চাইতে দেখা গেছে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও ফুটবলের ধারাভাষ্যের প্রতি তাঁর আগ্রহ ও প্রতিভা স্থানীয় মানুষের দৃষ্টি কাড়ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, যথাযথ সহায়তা ও সুযোগ পেলে মেহেদী হাসানের এই অনন্য প্রতিভা আরও বিকশিত হতে পারে। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে তাঁরা এই তরুণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে
চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৬ ঘণ্টা আগে