হোমনায় জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফকে প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা

হোমনা প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৮: ৪৭
Thumbnail image

চট্টগ্রামে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী আবদুল জব্বার স্মৃতি বলী খেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় কুমিল্লার হোমনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে বাঘা শরীফকে।

আজ সোমবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহিদ উল্লাহ, থানার সেকেন্ড অফিসার এসআই মো. ইহসান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাঘা শরীফ হোমনা উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের মো. কুদ্দুসের ছেলে।

উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শরীফকে বিশ হাজার টাকা নগদ টোকেন মানি পুরস্কার দেওয়া হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত