হোমনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জহরকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২০: ২৫
Thumbnail image

কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জহিরুল হক জহর হোমনা উপজেলা সদরের বাসিন্দা । এলাকায় তাঁর অসম্ভব প্রভাব আছে। তিনি বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিনের ( ইঞ্জিনিয়ার এ এ মতিন খান) প্রধান নির্বাচন সমন্বয়কারী। কুমিল্লা-২ ( হোমনা ও তিতাস) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে জহরের অবস্থান। সম্প্রতি মো. আবদুল মতিনের প্রচারণায় বাধা দেয় উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মহিউদ্দিন ও তাঁর লোকজন। তখন জহরের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জহর মামলা করেন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে রোববার জহরকে দল থেকে বহিস্কার করা হয়।

জানতে চাইলে জহিরুল হক জহর বলেন, আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে শুনেছি। আমার গাড়ি ভাঙল। হামলা হল। প্রতিকার চাওয়ায় বহিস্কার করা হলো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত