ভাউচারবিহীন এলপি গ্যাস বিক্রির দায়ে ডিলারের জরিমানা

হোমনা প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৫: ৩৫
Thumbnail image

কুমিল্লার হোমনায় বিক্রয় ভাউচার ছাড়া এলপি গ্যাস সরবরাহের অভিযোগে এক সিলিন্ডার গ্যাস ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে হোমনা উপজেলার হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স হাবিব এলপি গ্যাস প্রতিষ্ঠানে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আহাম্মেদ মোফাচ্ছের। অভিযানে হোমনা থানার পুলিশ সদস্যদের একটি টিম সহযোগিতা করে।

অভিযানকালে প্রতিষ্ঠানটি বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে বিক্রয় ভাউচার প্রদান না করে এলপি গ্যাস বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অভিযান পরিচালনাকালে মেসার্স হাবিব এলপি গ্যাস নামীয় প্রতিষ্ঠানকে বিভিন্ন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান গুলোতে বিক্রয় ভাউচার না দিয়ে গ্যাস বিক্রয়ের অপরাধে সাত হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত