হোমনা প্রতিনিধি

পাশের বাড়ির এক নারীর জানাজা শেষে বাড়ি ফিরেই মারা গেছেন মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি। তিনি হোমনা বাজারের মোবাইল মেকার এবং উপজেলার শ্রীমদ্দি গ্রামের প্রয়াত মালু মিয়ার ছেলে।
জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ মাঠে স্থানীয় এক নারীর জানাজা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জসিম উদ্দিন ওই জানাজায় অংশ নেন। জানাজা শেষে বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়ে মারা যান।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে একই মহল্লার পাঁচজন সোনারগাঁয়ে বেড়াতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে মারা যান। পরে বৃহস্পতিবার রাতে একই মহল্লার কাসেম মিয়ার স্ত্রীও মারা যান। সবশেষ শুক্রবার সকালে মারা যান জসিম উদ্দিন। এ নিয়ে গত ২০ ঘণ্টায় একই মহল্লার সাতজনের মৃত্যু হয়েছে।
হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, একটি মহল্লা থেকে পরপর সাতজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।