• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

লাকসামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে হাজারো মানুষের ঢল

এমএ মান্নান লাকসাম ও মনোহরগঞ্জ
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৭: ৩৪
logo

Photo

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের হাজারো মানুষের পরিণত হয়েছে লাকসাম পৌরশহরে। হামদ-নাত, তাকবির, দরুদ শরিফ ও জিকির-আসকারের মধ্য দিয়ে এগিয়ে যায় জশনে জুলুস। কেউ হেঁটে, কেউ ট্রাক-পিকআপে করে জুলুসে অংশ নিতে আসেন। সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। হাজারো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পৌর শহর।

আজ বুধবার সকাল ৯টায় লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহ.) দরগাহ জামে মসজিদ থেকে উদযাপন কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বর্ণাঢ্য জশনে জুলুসের শোভাযাত্রা বের হয়।

জুলুস উপলক্ষে পৌর শহরের সাজ সাজ রব পড়ে। গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক বিভাজকগুলো সাজানো হয় বড় বড় তোরণ,আনজুমানের পতাকা, ফেস্টুন ও ব্যানারে। সবুজ পতাকা ও নানা রঙের সাজসজ্জায় বদলে যায় জুলুসের পুরো পথ। জশনে জুলুসের শোভাযাত্রাটি পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহ.) দরগাহ জামে মসজিদ থেকে শুরু হ'য়ে দৌলতগঞ্জ বাজার, বাইপাস, হাউজিং এলাকা হয়ে চাঁদপুর রেলগেট প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ বাজারের ধান বাজার বেলা ১২ টায় গিয়ে শেষ হয়।সেখানে সকাল থেকে ইসলামী আলোচকরা ঈদে মিলাদুন্নবীসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

জশনে জুলুসকে ঘিরে পৌরশহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। জুলুস চলাকালে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির লাকসাম উপজেলার আহ্বায়ক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এছাড়াও উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা এ. এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল হোসেন হেলালী, সাইফুল ইসলাম আল-কাদরী, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী,মো. মহিউদ্দিনসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

২

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

৩

লাকসামে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে হাজারো মানুষের ঢল

৪

মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, অভিযোগ পারিবারিক বিরোধ ও মাদক নিয়ে

৫

কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল বাংলালিংক

সম্পর্কিত

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

কুমিল্লা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনষ্টিটিউটে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালন

১৯ মিনিট আগে
চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

৪১ মিনিট আগে
মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, অভিযোগ পারিবারিক বিরোধ ও মাদক নিয়ে

মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, অভিযোগ পারিবারিক বিরোধ ও মাদক নিয়ে

১ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে