লাকসাম প্রতিনিধি

কুমিল্লার লাকসাম থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ রোববার দুপুরে থানার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাতে পুলিশ লাকসাম পৌরশহর এবং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন—লাকসাম (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নরপাটি জামতলী খান বাড়ির ওসমান খান (৫২), উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং উত্তরপাড়া মুন্সী বাড়ির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন (২৬), লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রি খিলি বাড়ির শাহ আলম (৪০), উত্তরদা ইউনিয়নের রাজাপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৫) এবং কান্দিরপাড় ইউনিয়নের সালেপুর গ্রামের নতুন বাড়ির হাবিবুর রহমান (২৩)।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) পৃথক দুটি মামলা এবং অপর তিনজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী বলেন, ‘গ্রেপ্তার পাঁচজনকে বিভিন্ন মামলায় কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।’