নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লাকসামে লরির চাপায় পিষ্ট হয়ে মো. ইয়াছিন মিয়া (৩৬) নামে ব্র্যাকের এক কর্মী নিহত হয়েছেন। আজ শুক্রবার কুমিল্লা-নোয়াখালী চারলেন মহাসড়কের লাকসাম উপজেলার বাটিয়াভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মান্দ্রা গ্রামের বাসিন্দা। তিনি ব্র্যাকের বিজয়পুর শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বাটিয়াভিটা এলাকায় পেছন থেকে আসা একটি লরির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় লরির চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লাকসাম হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। লরিটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়।
লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কান্ত দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে, পরে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।