• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

নওয়াব ফয়েজুন্নেছা কলেজের গাছ কাটার পরিকল্পনা বাতিলের দাবি শিক্ষার্থীদের

লাকসাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ২০: ৫২
logo

Photo

লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা সরকারি কলেজের শতবর্ষী গাছ কাটার পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। গাছ রক্ষার দাবিতে তারা গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ নানা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

আজ রোববার কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের দাবি, শতবর্ষী এসব গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, কলেজের ঐতিহ্য ও সৌন্দর্যের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়নের নামে এসব গাছ কেটে ফেলা হলে পরিবেশ ও কলেজের নান্দনিকতা ক্ষতিগ্রস্ত হবে।

এর আগে গত বৃহস্পতিবার গাছ কাটার পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি জমা দেন। তবে অধ্যক্ষ উপস্থিত না থাকায় কলেজের উপাধ্যক্ষ স্মারকলিপিটি গ্রহণ করেন।

এ সময় ইতিহাস বিভাগের একজন প্রভাষক ও শিক্ষার্থীদের পক্ষে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রকি কর্মকার, সাবেক শিক্ষার্থী মো. রাফি, দিদার হোসেন, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাকিব হোসেনসহ আরও অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কলেজের সহযোগী অধ্যাপক ও স্থাবর সম্পত্তি রক্ষা কমিটির আহ্বায়ক ফখরুল লতিফ বলেন, ‘কলেজের উন্নয়নের স্বার্থে নদীর ভাঙন থেকে রক্ষায় গার্ডওয়াল নির্মাণে ইঞ্জিনিয়ারের পরামর্শে কিছু গাছ কাটার পরিকল্পনা করা হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে