লালমাই উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া চার শিক্ষার্থী এবং উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

লালমাই উচ্চবিদ্যালয়ের উদ্যোগে এবং জনপ্রিয় অনলাইন চ্যানেল ফেস দ্যা পিপলের সহায়তায় এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভুঁইয়া। প্রধান বক্তা ছিলেন ফেস দ্যা পিপল এর পরিচালক সাইফুর সাগর, সম্মানিত অতিথি ছিলেন সিলভার ডেভেলপারস হোমস লিমিটেডের নির্বাহী পরিচালক ফারুক আহমেদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও বাগমারা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, লালমাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী অ্যান্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আবু রায়হান। এতে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ এই ধরনের শিক্ষার্থী বান্ধব অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের সভাপতি ও ফেস দ্যা পিপলকে ধন্যবাদ জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত