• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লালমাই

বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোহাম্মদ শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৫: ১৬
আপডেট : ০৪ জুন ২০২৫, ১৫: ২৪
logo

বাগমারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মোহাম্মদ শহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৫: ১৬
Photo

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম।

বুধবার (৪ জুন) কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। কমিটির অন্য সদস্যগণ হলেন শিক্ষক প্রতিনিধি মো; আবদুল করিম, অভিভাবক প্রতিনিধি কাজী আবুল হাসান এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমদ।

উল্লেখ্য নতুন সভাপতি বাগমারা বাজারের জনপ্রিয় পল্লী চিকিৎসক ও মেসার্স হক মেডিকেল হলের সত্ত্বাধিকারী মরহুম মো: আবুল হোসেন এর জ্যেষ্ঠ পুত্র। তিনি বাগমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থী ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক)।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স শেষ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া কুমিল্লা শিক্ষাবোর্ডে বিভিন্ন সেবা ডিজিটালাইজেশন ও সেবা সহজীকরণে নানামুখী সংস্কার কাজে অগ্রণী ভূমিকা পালন করে বোর্ডের আওতাধীন ৬ জেলার শিক্ষকমহলে ব্যাপক সুনাম অর্জন করেন।

জানতে চাইলে মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন- ১৯২১ সালে যাত্রা শুরু করা আমাদের গর্বের প্রতিষ্ঠান বাগমারা উচ্চ বিদ্যালয় বহুমূখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে শতবর্ষী এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরিচালনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এলাকার সচেতন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

২

ছাত্রনেতা থেকে নগর প্রশাসক ‘মানবতার ফেরিওয়ালা টিপু’

৩

দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

৪

জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫

পুরাতন গোমতী নদী দখল ও দূষণমুক্ত করার দাবি

সম্পর্কিত

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

৪৪ মিনিট আগে
ছাত্রনেতা  থেকে নগর প্রশাসক ‘মানবতার ফেরিওয়ালা টিপু’

ছাত্রনেতা থেকে নগর প্রশাসক ‘মানবতার ফেরিওয়ালা টিপু’

১ ঘণ্টা আগে
দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

৫ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে