• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লালমাই

কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৮: ৪৭
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১০: ৪২
logo

কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৮: ৪৭
Photo

কুমিল্লার পৃথক তিনটি স্থানে বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।

আজ বুধবার চান্দিনা, দাউদকান্দি ও লালমাইয়ে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দেবিদ্বারের ছবিনগর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেম ভূঁইয়া (৬০) মাধাইয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

একইদিন দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালীখিল এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। কুড়িগ্রাম জেলার মো. বেল্লাল (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা অপর একজন গুরুতর আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী বলেন, বাসটি আটক করা হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃতীয় দুর্ঘটনাটি ঘটে লালমাই উপজেলা ফয়েজগঞ্জ বাজারে। চলন্ত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নাজমুল নামে এক যুবক মারা যান। তিনি জগৎপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা সিয়াম নামের অপর আরোহী আহত অবস্থায় বর্তমানে কুমিল্লার এতটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

২

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

৩

ছিনতাইকারীর হাতে নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরাকে ফোন দিয়ে নানা প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

৪

সংস্কারের পর নরসিংহ বিগ্রহ মন্দিরের উদ্বোধন

৫

সচেতন রাজনৈতিক ফোরামের উদ্যোগে মে দিবস পালন

সম্পর্কিত

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

মাসুদ রানা চৌধুরীকে ঘিরে আলোকিত বজ্রপুরের প্রিয়জন আড্ডা

৪৪ মিনিট আগে
বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

বুড়িচংয়ে ‘জিবি’র চাঁদা আদায় নিয়ে ধর্মঘট

২ ঘণ্টা আগে