• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মেঘনা

অমর একুশের ফুল দেওয়া নিয়ে মেঘনায় বিএনপির দুই পক্ষের হাতাহাতি

মেঘনা প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৪২
logo

Photo

কুমিল্লার মেঘনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী ও থানা যুবদলের সভাপতি আতাউর রহমান ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীন ও যুবদলের সাবেক সভাপতি জালাল আহমেদ জামানসহ অপর একটি পক্ষ ফুল দিতে এলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুল দেওয়া শেষে দুই পক্ষের নেতাকর্মীরা উপজেলা চত্বরে অবস্থানকালে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

থানা যুবদলের সাবেক সভাপতি জালাল আহমেদ জামান বলেন, ফুল দেওয়ার নিয়ে হাতাহাতির কথা শুনেছি। তবে কার সঙ্গে হাতাহাতি হয়েছে তা আমি বলতে পারব না।

উপজেলা বিএনপির সদস্যসচিব আজহারুল হক শাহীন বলেন, দলের মধ্যে চেইন অব কমান্ডের অভাব রয়েছে। দীর্ঘদিন মাঠে আন্দোলন-সংগ্রাম করেছি। ২৪ শে জুলাই আন্দোলনে আমি জেল খেটেছি।

এখন যে এত নেতা তাদের কোনোদিন দেখিনি। এখন কিছু নতুন নেতা এসে নেতৃত্বের দাবি করছেন। কেউ কেউ বলছেন, তাদের নাকি ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষ থেকে ফুল দিতে বলা হয়েছে। বিষয়টি আমাদের বোধগম্য নয়।

এ বিষয়ে বক্তব্য জানতে মেঘনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, শুনেছি বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৭ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৭ ঘণ্টা আগে