• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> মেঘনা

মেঘনায় বাল্কহেডে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার ২

মেঘনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২১: ৩০
logo

Photo

কুমিল্লার মেঘনা উপজেলার নদীপথে দীর্ঘদিন ধরে সক্রিয় নৌ চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ| তারা হলেন- মো. জিয়া এবং বাল্কহেডের শুকানি শফিক মিয়া| গতকাল বৃহস্পতিবার সকালে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন|

নৌ পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে দাউদকান্দি উপজেলার টোল প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়াকে গ্রেপ্তার করা হয়| এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কাঁঠালিয়া নদী থেকে শফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়| পরে তার দেওয়া তথ্যে জিয়ার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়| গ্রেপ্তার জিয়া মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের আনিস মিয়ার ছেলে এবং শফিক মিয়া সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ওলাসনগর গ্রামের রহম আলীর ছেলে|

নৌ পুলিশের তথ্য অনুযায়ী, কয়েক বছর ধরে মেঘনা নদীর বটতলী এলাকা থেকে কাঁঠালিয়া ব্রিজ পর্যন্ত বিস্তীর্ণ নৌপথে জিয়ার নেতৃত্বে একটি চক্র বালুবাহী বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল| চাঁদা দিতে অ¯^ীকৃতি জানালে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন, মারধর ও গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে|

সুকানি শফিক মিয়া সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল থেকে আসা বাল্কহেডগুলোকে নির্দিষ্ট স্থানে জড়ো করতেন এবং তাদের অবস্থান চক্রের সদস্যদের জানাতেন| এরপর সেই তথ্যের ভিত্তিতে টার্গেট নির্ধারণ করে চাঁদা আদায় করা হতো| প্রতিটি বাল্কহেড থেকে পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হতো বলে জানিয়েছে পুলিশ| আদায়কৃত অর্থ চক্রের সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতো, যার একটি অংশ পেতেন শফিকও|

চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন| চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে| তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে|

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে