নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী।
গতকাল শনিবার রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন ২ নম্বর হেসিয়ারা ওয়ার্ড আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন জামায়াত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।
বাঙ্গড্ডা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নুরপুর গ্রামের বিএনপি নেতা আবু বকর ও বেরী গ্রামের বিএনপি নেতা আছমত উল্লাহর নেতৃত্বে নুরপুর গ্রামের যুবদল কর্মী মানিক মিয়া, ছাত্রদল কর্মী মেহেদী হাসান, হেসিয়ারা গ্রামের যুবদল কর্মী খোকন মিয়া, জাহাঙ্গীর আলম, মহসীন আহমেদ, রেজাউল করিম, হাসান আহমেদ-সহ ১৫ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেন। এ সময় কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে জামায়াত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, বিশিষ্ট ব্যাংকার ড. দেলোয়ার হোসাইন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, কুমিল্লা শ্রমিক পরিবহন নেতা নজরুল ইসলাম সেলিম, ডা. সাইফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. মাকসুদ, সেক্রেটারি সাবেক সার্জেন্ট অহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদানের বিষয়ে ছাত্রদল নেতা মেহেদী হাসান বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল দল হওয়ায় আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি।
এ বিষয়ে মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করবে।